• অর্থনীতি

    ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা

      প্রতিনিধি 9 April 2026 , 2:49:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বিভিন্ন স্থানে ভোজ্যতেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার।

    বুধবার (৮ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    নির্দেশনায় বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে যে, বাজারে ভোজ্যতেল নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত দামে তেল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সব জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনায় বলা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া 11:43 AM বিশ্বকাপের বিস্ময় ভোজিনিয়া এবার চিলিতে 11:24 AM অক্টোবরেই কোলকাতায় খেলবে ব্রাজিল! 6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’