• অর্থনীতি

    টানা ৭ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

      প্রতিনিধি 28 March 2026 , 12:32:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টানা ৭ দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    শনিবার (২৮ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করে।

    এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

    এর আগে, সবশেষ গতকাল (শুক্রবার) সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

    চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২১ দফা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:01 PM বাফুফের ইয়েস কার্ড পেল ৩৬ কিশোর 6:21 PM আট বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলতে যাচ্ছে উত্তর কোরিয়ার দল 4:45 PM বিশ্বকাপের ২৩ আসরেই একমাত্র দল হিসেবে খেলেছে যারা 4:31 PM বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:13 PM তামিলনাড়ুতে বিজয়ের চমক 3:47 PM আবারও বিতর্কে নেইমার, রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতির অভিযোগ 3:22 PM পরিচ্ছন্নতাকর্মীদের টাকা নিয়ে ছলচাতুরি, ক্ষুব্ধ তামিম 2:47 PM ‘নতুন বিস্ময়’ হামজাকে দলে ভেড়ানো নিয়ে মুখ খুলল বার্সেলোনা 1:43 PM বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:24 PM বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক