• জাতীয়

    ভবিষ্যতের শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তি-নির্ভর: প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 10 June 2026 , 1:00:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পরিবর্তিত বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের ভবিষ্যতের শান্তিরক্ষা মিশনগুলো আরও আধুনিক এবং প্রযুক্তি-নির্ভর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী আজ বৈশ্বিক পরিমণ্ডলে আস্থা ও নির্ভরতার অন্য এক নাম হয়ে উঠেছে।

    বুধবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীদের সাহস, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি এবং মিশনগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী ২০০৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আসা আঘাত এবং বিগত ফ্যাসিবাদী শাসনামলের প্রতিকূল পরিস্থিতির কথা স্মরণ করেন। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়ে বলেন, সেই দুঃসময় ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বমহিমায় নিজেদের পুনর্প্রতিষ্ঠা করার যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, তাকে কাজে লাগাতে হবে।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব পালনকালে নিহত ছয়জন শান্তিরক্ষীর পরিবার এবং আহত সাতজন শান্তিরক্ষীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। তাদের এই অবদান রাষ্ট্র ও জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে তিনি উল্লেখ করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের