...
  • সর্বশেষ সংবাদ স্ক্রল

    বরিশাল উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে আগুন

      প্রতিনিধি 28 October 2025 , 5:45:14 প্রিন্ট সংস্করণ

    বরিশাল উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে আগুন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজার কাছে চলন্ত বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে সকল যাত্রী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

    বিজ্ঞাপন

    গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিকে বাস চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনাগামী ব্রাহ্মণবাড়িয়া-ব (১১-০০০৪) নম্বরের বিআরটিসি বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে হঠাৎ যাত্রীরা ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। মুহূর্তেই বাসে আগুন ধরে যায়।

    অগ্নিকাণ্ডের কারণে ঢাকা–বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, সেটি ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয়েছে। উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনো হতাহতের খবর নেই। যান চলাচল বর্তমানে স্বাভাবিক’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:03 PM জামিন পেলেন বাউল আবুল সরকার 11:40 AM শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 11:31 AM প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 11:20 AM যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া 11:06 AM নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ 7:05 PM আইসিসিতে যাচ্ছে তদন্ত প্রতিবেদন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:55 PM মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে 6:34 PM সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, ৪০ মিনিট বিরতি 6:12 PM সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 5:46 PM প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.