• জাতীয়

    সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, ৪০ মিনিট বিরতি

      প্রতিনিধি 5 April 2026 , 6:34:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন।

    স্পিকার বলেন, আবারও স্পিকারের মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের জন্য মুলতবি।

    এর আগে, গত ১২ মার্চ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে সংসদের সাউন্ড সিস্টেমে বিপত্তি ঘটে। যার ফলে দীর্ঘ সময় সংসদের অধিবেশন বন্ধ রাখা হয়। পরে বিকল্প সাউন্ড সিস্টেমে সংসদের অধিবেশন চালিয়ে নেয়া হলেও এখনও সাউন্ড সিস্টেমে সমস্যা রয়ে গেছে। 

    বিজ্ঞাপন

    এই ঘটনাটি নাশকতা কি-না তা তদন্তের জন্য সংসদের সার্জেন্ট এ্যাট আর্মসকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ঘটনা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে রিপোর্ট দিতে আরও দুই দিন সময় বৃদ্ধি করে ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

    গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে হাজার হাজার ছাত্রজনতা সংসদ ভবনে ডুকে পরে ভাঙচুর ও লুটপাট চালায়। যাতে সংসদের প্লেনারি হলের সাউন্ড সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাউন্ড সিস্টেম সংস্কারের জন্য সাড়ে ২২ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও অন্তবর্তীকালীন সরকার পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। মাত্র সাড়ে চার কোটি টাকায় জোড়াতালি দিয়ে সাউন্ড সিস্টেম চালু করা হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি।

    এদিকে, জাতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে বিপত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত ইএম বিভাগ-৭ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে গণপূর্ত ইএম বিভাগ-১২ এর নির্বাহী প্রকৌশলী রিসালাত বারীকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান 5:26 PM মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন পূরণ হলো ৮ বছরের খুদে মানুর 4:55 PM যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার 3:43 PM পাঁচ শব্দে রোনালদোর বার্তা 3:11 PM কার্লো আনচেলত্তি: তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি 2:09 PM কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সেনেগাল তারকা ফুটবলারের 1:51 PM ‘ওয়ান লাস্ট ডান্স’ কার? 12:43 PM বিশ্বকাপ বিদায়ের পর বাবাকেও হারালেন কঙ্গোর কোচ 12:22 PM চোটাক্রান্ত পাকেতার বদলি কি নিতে পারবে ব্রাজিল?