• বিনোদন

    সবাই আমাকে গরিব চরিত্রে নিত: বাঁধন

      প্রতিনিধি 18 April 2026 , 1:22:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে সিনেমাটি। দর্শকরা সিনেমায় বাঁধনের চরিত্রটিকেও বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন।

    বিজ্ঞাপন

    সম্প্রতি একটি অনুষ্ঠানে বাঁধন বলেন, ‘বনলতা এক্সপ্রেস’-এ কাজ করার অন্যতম কারণ ছিল সবাই আমাকে গরিব চরিত্রে, দুঃখী চরিত্রে নিচ্ছিল। আমার চেহারার মধ্যেও যে আভিজাত্যের ছাপ আছে সেটি কোনো নির্মাতা কাজে লাগাচ্ছিল না। এরপর জীবনে একটা প্রপার স্বামীও নেই। যে দুজন ছিল, তারাও বদের বদ।

    হাসি দিয়ে বাঁধন বলেন, এখন দেখা যায় স্ক্রিনেও আমার কোনো স্বামী নেই। বা থাকলেও দেখা যায় অফ স্ক্রিনে যেমন অন স্ক্রিনেও তেমন। তবে তামিম আমাকে ‘বনলতা এক্সপ্রেস’-এ চঞ্চল ভাইয়ের মতো এমন একজন স্বামী দিয়েছে যেখানে স্বামী-স্ত্রীর রসায়ন থেকে মানুষ কল্পনা করবে। একদম মাখো মাখো অবস্থা।

    অভিনেত্রীর মেয়ে কখনও সিরিয়াস চরিত্রে অভিনয় না করার অনুরোধ জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসলে আমি চরিত্রের মধ্যে এমনভাবে ডুবে যাই যে, বাসায়ও সেভাবে কথা বলি, আচরণ করি। তাই আমার মেয়ে সিরিয়াস চরিত্র করতে মানা করে দিয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:01 PM ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত ইনফান্তিনোর 11:40 AM মেসি-রোমেরোদের ছাড়াই আর্জেন্টিনার অনুশীলন, কিন্তু কেন 6:27 PM আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপে বিরল ঘটনা 4:49 PM আর্জেন্টিনা ফুটবল দলের জয়ের ঢেউয়ে আন্দোলিত: নাদিয়া 4:26 PM বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা 4:15 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার 3:19 PM ইতালির সুদিন ফেরানোর দায়িত্বে কিংবদন্তি মালদিনি 1:31 PM ‘এই দল কখনও বিশ্বাস হারায় না’,: মেসি 12:40 PM বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড 12:25 PM সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা