• বিনোদন

    ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা

      প্রতিনিধি 21 May 2026 , 5:41:41 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের বিনোদন অঙ্গনে একের পর এক পা পড়ছে টালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের। এবার বাংলাদেশ মাতাবেন টালিউড মেগাস্টার দেবের আরও এক নায়িকা। ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতার পর বাংলাদেশি ওয়েব ফিল্মে দেখা যাবে সৃজা দত্তকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর ‘তাজমহল’ ওয়েব ফিল্মে দেখা যাবে সৃজাকে।

    মেগাস্টার দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ দিয়ে ২০২৩ সালে টালিউডে পা রাখেন সৃজা দত্ত। এরপর আবারও ‘টেক্কা’ সিনেমায় দেবের সঙ্গে পর্দা শেয়ার করতে দেখা গেছে তাকে। এ ছাড়া হইচই প্ল্যাটফর্মে ‘নিশির ডাক’ সিরিজেও দুর্দান্ত অভিনয় করেন তিনি। এবার নাম লেখাতে চলেছেন বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে।

    ইঞ্জিনিয়ারিং ছাত্রী থাকার সময় দেব তাকে ‘বাঘা যতীন’-এ অভিনয় করার সুযোগ করে দেন। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি কলকাতার এই গ্ল্যামার গার্লকে।

    বিজ্ঞাপন

    প্রেমের আখ্যান ‘তাজমহল’-এ সৃজা মুমতাজ চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে তাজ চরিত্রে আছেন ফাইজুল ইয়ামিন। প্রায় দেড় দশক আগে মডেল হিসেবে শুরু হয়েছিল ইয়ামিনের ক্যারিয়ার। তবে মাঝে পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলেন দীর্ঘ সময়। গত রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে ইয়ামিনের।

    কাঁটাতার, দেশভাগ কিংবা রাজনৈতিক টানাপোড়েন যে ভালোবাসা আটকাতে পারে না, ‘তাজমহল’ সেই গল্প বলবে। ওয়াহিদ আনামের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, মালিহা মেধা প্রমুখ। ঈদের দিন থেকে ওয়েব প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে এিই প্রেমের কাব্য।

    বাংলাদেশে অভিনয় করতে এসে এখানকার মানুষের অতিথিপরায়নতায় মুগ্ধ সৃজা। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি জানান, ‘বাংলাদেশ শান্ত। এরা ভারতীয়দের খুব ভালোবাসে। কোথায় বসাবেন, কী খাওয়াবেন, বুঝে উঠতে পারেন না! কী যে আন্তরিক সবাই।’

    বাংলাদেশে এসে চেটেপুটে কাচ্চি বিরিয়ানি খাওয়া ও মায়ের সঙ্গে ঢাকাই জামদানি কেনার সুখের অনুভূতি আর স্মৃতি নিয়েই ফিরে গেলেন সৃজা দত্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM ২০ বছর পর এমন অভিজ্ঞতা হবে মেসির 6:40 PM আইসিসিকে দেয়া আমিনুলের চিঠিতে কী আছে? 5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না 5:22 PM জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার 3:49 PM যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান 3:28 PM পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পেল বাংলাদেশ 2:45 PM ব্রাজিলের সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 2:14 PM আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 1:39 PM শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা 1:14 PM ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক