• জাতীয়

    চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণার অপেক্ষা

      প্রতিনিধি 12 February 2026 , 9:55:50 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর এগিয়ে রয়েছেন। তাকে বিজয়ী ঘোষণার অপেক্ষা চলছে।

    বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফল একত্র করে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। এখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ১৪০টি কেন্দ্রের ৯০০টি বুথে ভোট নেওয়া হয়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়।

    বিজ্ঞাপন

    নির্বাচন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ফটিকছড়িতে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ১৯৭ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ২৬৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

    কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের নিজ কেন্দ্র পাইন্দং শ্বেতকুয়াতেও ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। সেখানে ধানের শীষ পেয়েছে ১ হাজার ১৩২ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৯৬৬ ভোট।

    এ আসনে মোট আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির সরোয়ার আলমগীর (ধানের শীষ), জামায়াতের অধ্যক্ষ নুরুল আমিন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা), গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম (ট্রাক), জনতা পার্টির গোলাম নওশের আলী (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলফিকার আলী মান্নান (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম (ফুটবল) ও জিন্নাত আরা (হরিণ)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:06 PM ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ 3:56 PM বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি 1:23 PM রুদ্ধশ্বাস জয়ের পর মেসির স্বীকারোক্তি 12:28 PM আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী 11:44 AM শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? 11:34 AM ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া 11:19 AM হারলেও হৃদয় জিতল কেপ ভার্দে, কাঁপল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা 11:03 AM কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসা করলেন মেসি 6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান