• বিনোদন

    বিএনপিতে ‘চমক’

      প্রতিনিধি 18 April 2026 , 3:20:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব থাকা পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন বলে একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন চমক। রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।’

    বিজ্ঞাপন

    সাক্ষাৎকার শেষে বের হয়ে নিজের আশাবাদের কথা জানান চমক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

    দলীয় সূত্রে জানা গেছে, চমকের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত তিনি ইতিবাচকভাবেই মেনে নেবেন।

    অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন পথচলা নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই আলোচিত মুখ। সেখানে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

    গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে বেশ সক্রিয় অবস্থানে দেখা গিয়েছিল তাকে। সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই এবার সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে শামিল হলেন রুকাইয়া জাহান চমক। শেষ পর্যন্ত বিএনপি থেকে তিনি চূড়ান্ত সবুজ সংকেত পান কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:20 PM বিএনপিতে ‘চমক’ 3:03 PM এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী 2:03 PM বিগত ২ সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী 1:53 PM মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে ৪ জন গ্রেফতার 1:41 PM বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল 1:22 PM সবাই আমাকে গরিব চরিত্রে নিত: বাঁধন 1:02 PM আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান 12:46 PM হজযাত্রা শুরু, প্রথম ফ্লাইটে গেলেন ৪১৯ জন 12:14 PM বিএনপির সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় তুরস্কের একে পার্টি 11:59 AM ঢাকার বাইরে যেসব জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’