• বিনোদন

    বিয়ের এক বছর পূর্ণ করলেন, অভিনেতা আনিসুর রহমান মিলন

      প্রতিনিধি 6 March 2026 , 4:37:25 প্রিন্ট সংস্করণ

    আনিসুর রহমান মিলন ও তার স্ত্রী শিপা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নতুন করে জীবনের অধ্যায় শুরু করলেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। গত বছরের ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই নীরবে সেরেছিলেন নিজের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে খবরটি প্রকাশ্যে আসতেই তখন ভক্তদের মাঝে তৈরি হয়েছিল কৌতূহল আর আলোচনা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে দর্শক মাতানো এই অভিনেতা এবার বাস্তব জীবনেই নতুন দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন।

    বৃহস্পতিবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। মিলন ও তার স্ত্রীকে দেখতে অভিনেতার বাড়ি থেকে ৫টি ছবি পোস্ট করেন তিনি।

    বিজ্ঞাপন

    পোস্ট করা ছবির ক্যাপশনে বিবাহিত জীবনের জন্য শুভকামনাও জানান চয়নিকা। শুধু যে চয়নিকা নব দম্পতিকে দেখতে গিয়েছিলেন এমন নয়। ছোট পর্দার অনেক অভিনয়শিল্পীই মিলনের বাড়ি হাজির হন নতুন বউ দেখতে। জানা যায়, মিলনের স্ত্রীর নাম শিপা। গত ৮ ফেব্রুয়ারি চট্টগামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    উল্লেখ্য, শোবিজে দীর্ঘ সময় ধরে কাজ করছেন মিলন। ব্যক্তিগত জীবনে তার প্রথম স্ত্রী ছিলেন লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। তবে তাদের দীর্ঘ ১৪ বছরের সুখের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৩ সালে। এরপর পলি আহমেদকে বিয়ে করেন মিলন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাদের সংসারে মিহ্রান নামে এক পুত্র সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী মৃত্যুর আড়াই বছর পর তৃতীয় বিয়ে করে নতুন জীবনে পা দিলেন মিলন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার