
প্রতিনিধি 23 June 2026 , 12:26:39 প্রিন্ট সংস্করণ

মেসি আবারও প্রমাণ করলেন তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে গেলেন। প্রথম ম্যাচে হ্যাট্রিক। দ্বিতীয় ম্যাচে জোড়া গোল। পাল্টে গেলো সব হিসাব। বিশ্বকাপে মেসির ১৮ গোল। ক্লোসা ও এমবাপ্পের ১৬।রোনালদো নাজারিওর ১৫। গ্রেটেস্ট অব অল দ্য টাইম লিওনেল মেসি। আর কি চাই?

ইতিহাসের বই নতুন করে লিখতে হলে হয়তো কলম লাগে। কিন্তু লিওনেল মেসির লাগে শুধু একটা বল! জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা দীর্ঘদিন ধরে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন। ১৬ গোলের সেই রেকর্ড একসময় অনেকের কাছেই ছিল অধরা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে তার বিশ্বকাপ গোলসংখ্যা পৌঁছে গেল ১৮-তে। ক্লোসাকে ছাড়িয়ে তিনি এখন বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা। আবারও প্রমাণ হলো মেসি যেন রেকর্ডের জন্য খেলেন না, খেলেন ইতিহাসকে নিজের মতো করে সাজাতে।