• খেলা

    অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল

      প্রতিনিধি 22 June 2026 , 5:12:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্টে পরিবর্তন এনেছে বিসিবি। ২০২৮ যুব বিশ্বকাপ মাথায় রেখে ঢেলে সাজাচ্ছে কোচিং প্যানেলে। তারই অংশ হিসেবে দলের মেন্টর বা পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

    এ ছাড়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন।

    বিজ্ঞাপন

    যুবা দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সেলিম। পেস বোলিং কোচ হিসেবে ডলার মাহমুদ, স্পিন বোলিং কোচ থাকছেন আরশাদ খান। ট্রেনার হিসেবে নতুন করে দেখা যাবে মোরশেদ সিজারকে।

    মাহমুদউল্লাহ শুধু অনূর্ধ্ব-১৯ দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের মেন্টর হিসেবেও ভূমিকা রাখবেন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখতে চায় বিসিবি। পাশাপাশি সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও এই সিরিজে কোচিং প্যানেলে রেখেছে বোর্ড। তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর