• খেলা

    বাংলাদেশের দরকার ৮ উইকেট, পাকিস্তানের ৩৩৬ রান

      প্রতিনিধি 19 May 2026 , 1:30:30 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিলেট টেস্টের তৃতীয় দিনেই পাকিস্তানের সামনে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শান্ত-লিটনদের জন্য সিরিজ নিশ্চিত কিংবা সফরকারীদের জন্য সিরিজ বাঁচানোর মিশন। চতুর্থ দিনের প্রথম সেশনে দ্রুত ২ উইকেট হারিয়েছিল শান মাসুদের দল। এরপর অধিনায়ক মাসুদ ও বাবর আজমের ব্যাটে তারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট, আর পাকিস্তানের ৩৩৬ রান।

    মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০১ রান। শান মাসুদ ৪১ এবং বাবর ২৪ রানে অপরাজিত আছেন। এর আগে সোমবার তৃতীয় দিনের কিছু সময় বাকি থাকতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। তবে প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মিলিয়ে তাদের পুঁজি দাঁড়ায় ৪৩৬ রান।

    বিজ্ঞাপন

    প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ায় জিতে ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড গড়েছিল। অ্যান্টিগায় ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রান তাড়ায় ক্যারিবীয়দের জয় ৩ উইকেটে। এ ছাড়া আরও তিনবার চারশ’র বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড রয়েছে। তবে বাবর-রিজওয়ানদের সামনে আরও বেশি লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। ফলে পাকিস্তানকে জিততে হলে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড।

    গতকাল শেষ বিকেলে পাকিস্তান চতুর্থ ইনিংসের ব্যাটিংয়ে নামলেও ২ ওভারে স্কোরকার্ড ছিল ০/০। আজ পাকিস্তানের দুই ওপেনার মিলে খেললেন আরও ৮ ওভার। সবমিলিয়ে ১১তম ওভারে তাদের প্রথম ধাক্কাটা দেন নাহিদ রানা। অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব‍্যাট চালিয়ে আব্দুল্লাহ ফজল রানার গতির কাছে পরাস্ত হয়েছেন। ঠিকঠাক ব্যাটে না হওয়ায় গালি ফিল্ডিংয়ে দাঁড়ানো মেহেদি মিরাজের হাতে ধরা পড়েন দলীয় ২৯ রানে। মিরপুরে অভিষেক টেস্টে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই বাঁ-হাতি ওপেনার ফিরলেন স্রেফ ৬ রানে।

    ১৪ রানের ব্যবধানে আজান আওয়াইসকে প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু ভেতরে ঢুকে পড়ায় তিনি মিস করে যান। মিরাজের তাৎক্ষণিক জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল উঁচু করে ধরেন আম্পায়ার। রিভিউতে দেখা যায় লেগস্টাম্পের কোনোভাবে আঘাত করত বলটি। আম্পায়ার্স কলে ফিরতে হয় ২১ রান করা আজানকে। এরপর ঘুরে দাঁড়িয়ে এখন পর্যন্ত ৬০ রানের জুটি গড়লেন বাবর-মাসুদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:46 PM নকআউটে প্রথম গোলের অপেক্ষায় রোনালদো 5:09 PM গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করল থালাপতি বিজয় 4:24 PM কে এই তান্ত্রিক কোয়াকু বোনসাম 4:05 PM আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে পর্তুগাল 3:40 PM লিও আরও গোল করুক, আমার চোখ ট্রফিতে: এমবাপ্পে 3:22 PM দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 2:28 PM স্পাইডারম্যান সিনেমায় মেসি 1:52 PM ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড 12:14 PM ৪০ বছরের খরা কাটিয়ে নকআউটে মেক্সিকোর জয় 12:01 PM মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের