• খেলা

    প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য একাদশ

      প্রতিনিধি 11 March 2026 , 1:53:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ এক বিরতির পর অবশেষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল দল। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা হয়নি। অবশেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই ৪ মাস পর মাঠে নামছে বাংলাদেশ।

    বুধবার (১১ মার্চ) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে। খেলাটি দেশের দুইটি বেসকারী টেলিভিশন টি স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।

    পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ নিয়েও শঙ্কা ছিল খানিকটা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলাফল হিসেবে এই সিরিজও বাতিল হতে পারে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবশেষে সে শঙ্কা উড়িয়ে ঠিক সময়েই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ।

    বিজ্ঞাপন

    মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে এই সিরিজে বাংলাদেশ বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। নিয়মিত টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে আনা হবে মিডল অর্ডারে। শেষ কয়েক বছর ধরে মিডল অর্ডারে ব্যর্থতার অ্যান্টিডোট হিসেবেই তাকে আনা হবে এই জায়গায়। আফিফ হোসেনকেও ফেরানো হয়েছে এই কারণেই।

    ওপেনার হিসেবে সাইফ হাসান ও সৌম্য সরকার। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহীদ হৃদয়, পাঁচে লিটন দাসকে দেখা যেতে পারে। একাদশে আসবেন অন্তত দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এছাড়া রিশাদ হোসেনের সঙ্গে থাকতে পারেন তানভীর ইসলাম।

    এদিকে, বাংলাদেশের বিপক্ষে খুব বড় মানের দল না নিয়েই ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান, যে দলে প্রথমবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অপেক্ষায় ৬ ক্রিকেটার। এর মধ্যে অন্তত ৩ জনের অভিষেক হতে পারে প্রথম ম্যাচে। তাদের সুযোগ দিতে সাবেক অধিনায়ক বাবর আজম বাদ পড়েছেন।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ- সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

    পাকিস্তানের সম্ভাব্য একাদশ- সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হোসাইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও ফয়সাল আকরাম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের 3:53 PM মেসির কোলের সেই শিশুই আজ বিশ্বকাপ ফাইনালে