• খেলা

    ইতালির কোচ হিসেবে গার্দিওলাকে চান বোনুচ্চি

      প্রতিনিধি 22 April 2026 , 12:47:09 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইতালির জাতীয় দলে বড় পরিবর্তনের সময় এসেছে বলে মনে করছেন আজ্জুরিদের কিংবদন্তি ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। আর সেই পরিবর্তনের নেতৃত্বে তিনি দেখতে চান ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে।

    বিশ্বকাপে টানা তৃতীয়বার জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির কোচের পদ ছাড়েন গেনারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচ খুঁজছে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ।

    বর্তমানে জাতীয় দলের সঙ্গে কোচিং কাঠামোর অংশ হিসেবে যুক্ত বোনুচ্চি মনে করেন, দলকে নতুনভাবে গড়ে তুলতে হলে বড়সড় পরিবর্তন দরকার। সেই প্রেক্ষাপটেই গার্দিওলার নাম সামনে আনেন তিনি। যদিও এটিকে কঠিন সম্ভাবনা বলেই স্বীকার করেছেন, তবে তার মতে স্বপ্ন দেখতে দোষ নেই।

    বিজ্ঞাপন

    গার্দিওলার বর্তমানে ম্যানসিটি চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। কোচিং ক্যারিয়ারে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি। তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৪০টি বড় শিরোপা জিতেছেন এই স্প্যানিশ কোচ।

    তবে ইতালির কোচ হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে আছেন আন্তোনিও কন্তে ও মাসমিলানো আলেগ্রি।

    সাম্প্রতিক ব্যর্থতার পর ইতালির ফুটবলে বড় ধাক্কা লেগেছে। ফেডারেশনের সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেছেন রাজনৈতিক চাপের মুখে। একই সঙ্গে ২০০৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুজি বুফনও দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

    এই পরিস্থিতিতে বোনুচ্চি মনে করেন, ইতালিকে নতুন করে গড়ে তুলতে সময় লাগবে। তার মতে, ফুটবলের ভিত্তি থেকে পুনর্গঠন করতে হবে, বিশেষ করে ডিফেন্সে নতুন শক্তি তৈরি করতে হবে।

    তিনি বলেন, ইতালির সামনে প্রতিভাবান তরুণদের একটি প্রজন্ম আছে। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দল আবারও বিশ্ব ফুটবলে সম্মানজনক অবস্থানে ফিরতে পারবে।

    সূত্র: ইএসপিএন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি