...
  • রাজনীতি

    ভোট কিনতে রাতের অন্ধকারে টাকা বিতরণে নেমেছে জামায়াত: আমিনুল হক

      প্রতিনিধি 6 February 2026 , 7:10:59 প্রিন্ট সংস্করণ

    গণসংযোগে ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করে বলেছেন, রাতের অন্ধকারে বোরকা পরে ঘরে ঘরে গিয়ে টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত। গতকালও (বৃহস্পতিবার) বোরকা পরে টাকা বিতরণের সময় দুজনকে হাতেনাতে ধরে পুলিশে দেয়া হয়েছে।

    এ ছাড়াও মিরপুর ডিওএইচএস থেকে জামায়াতের টাকা বণ্টনের সুনির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রচারণার ১৬তম দিনে পল্লবী ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    আমিনুল হক বলেন, শুধুমাত্র ধানের শীষের ভোটারদের ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হবে-প্রতিপক্ষের এমন অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন। জামায়াতের প্রার্থীর এ ধরনের বক্তব্য চরম নির্বুদ্ধিতার পরিচয়। জনগণের ওপর আস্থা না থাকায় তারা এখন অপপ্রচারের আশ্রয় নিচ্ছে।

    জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক ও এলাকার সন্তান হিসেবে স্থানীয় সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি নয়, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণই তার প্রধান লক্ষ্য। বিশেষ করে এই এলাকার বিশাল উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ও পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

    গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের হাতে তার ভবিষ্যৎ পরিকল্পনার লিফলেট তুলে দেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সাথে উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:19 PM এক বিশ্বকাপ, ৩ উদ্বোধনী অনুষ্ঠান 3:28 PM গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর 3:13 PM ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের 6:47 PM বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ ক্রিকেটারকে সাজা 6:37 PM রোনালদো নাজারিও থেকে নেইমার- ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি? 5:10 PM বাংলাদেশ ফুটবলের উন্নয়নে নতুন আশার বার্তা 4:14 PM বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি 2:32 PM থ্রি ইডিয়টসের সিক্যুয়েলে চতুর্থ ইডিয়ট ‘ভিকি কৌশল’ 1:22 PM বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা 1:06 PM সেভিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে রামোস?
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.