• আইন-আদালত

    রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

      প্রতিনিধি 21 May 2026 , 11:44:18 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

    বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে তিনি এই নির্দেশনা দেন। আইনমন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

    এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানাকে বুধবার (২০ মে) আদালতে হাজির করে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, সোহেল রানা ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    বিজ্ঞাপন

    জবানবন্দিতে ঘাতক সোহেল স্বীকার করেন যে, সে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে এবং পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশে তার মাথা বিচ্ছিন্নসহ শরীর বিকৃত করে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় গ্রেপ্তার হওয়া সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

    মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মে) সকালে প্রতিবেশী মো. আসাদুজ্জামানের সাত বছর বয়সী কন্যাসন্তান রামিসাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় সোহেল রানা। সেখানে শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। পরে ধরা পড়ার হাত থেকে বাঁচতে এবং লাশ গুম করার উদ্দেশে শিশুটির মাথা কেটে ফেলা হয় এবং শরীর বিকৃত করা হয়।

    ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া 11:43 AM বিশ্বকাপের বিস্ময় ভোজিনিয়া এবার চিলিতে 11:24 AM অক্টোবরেই কোলকাতায় খেলবে ব্রাজিল! 6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি