• আইন-আদালত

    আদালতে সাক্ষ্য দিলেন রামিসার বাবা-মা

      প্রতিনিধি 2 June 2026 , 12:19:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণে অংশ নিতে হাসপাতাল থেকে আদালতে উপস্থিত হন নিহত শিশুটির বাবা।

    মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সাক্ষ্য দেন। এরপর রামিসার মা পারভীন আক্তার সাক্ষ্য দেন।

    এর আগে, সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়ে ন্যায়বিচার প্রত্যাশা করে আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানান তিনি।

    এদিন আদালতে মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য দেবেন। এদের মধ্যে রয়েছেন ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীরা।

    এদিকে সকাল পৌনে ৯টায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়।

    এর আগে সোমবার সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই দিন বিকালে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

    বিজ্ঞাপন

    মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী শিশু রামিসা আক্তার পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে তার ফ্ল্যাটের রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে আসামির রুমের সামনে তার জুতা দেখা যায়।

    ডাকাডাকির পর কোনো সাড়া-শব্দ না পেয়ে রামিসার বাবা-মা ও অন্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ এবং রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে মাথা দেখতে পান।

    আসামি স্বপ্না আক্তারকে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার স্বামী সোহেল রানা (৩০) রামিসাকে বাথরুমের ভেতরে আটকে রেখে ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছেন। জানালার গ্রিল কেটে আসামি সোহেল রানা পালিয়ে যান।

    পল্লবী থানা পুলিশ জানায়, প্রথমে হত্যাকাণ্ডে সহায়তাকারী স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আসামিরা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের