• বিনোদন

    ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

      প্রতিনিধি 14 March 2026 , 12:44:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে চলা ট্রল, কুরুচিপূর্ণ মন্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। এমন সম্মানহানি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন অভিনেত্রী।

    ভারতীয় সংবাদ মাধ্যমে শ্রাবন্তী জানান, বাকস্বাধীনতা মানেই যা খুশি বলা নয়। মানুষের ভেতরের হতাশা এভাবে প্রকাশ করা কাম্য নয়। বলেন, সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের একটা সীমা থাকা উচিত। আমি অনেক উপেক্ষা করেছি, কিন্তু এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজন, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি নারীরাই অন্য নারীকে অসম্মান করছেন।

    বিজ্ঞাপন

    এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ভিডিওর প্রসঙ্গও টানেন অভিনেত্রী। জানান, এসব কারণেই তিনি বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

    অভিনেত্রী মনে করেন, সামাজিকমাধ্যমে যারা নাম পরিচয় লুকিয়ে বা প্রকাশ্যেই গালিগালাজ ও অশালীন মন্তব্য করেন, তাদের সতর্ক করতে কঠোর আইন প্রয়োজন। বলেন, শুধু নারী নয়, পুরুষরাও এখানে অপমানিত হচ্ছেন। তবে নারীদের বেশি লক্ষ্যবস্তু করা দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এই অসভ্যতা বন্ধ হওয়া জরুরি।

    অনলাইনে এত নেতিবাচকতা সত্ত্বেও সামাজিক মাধ্যম ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন শ্রাবন্তী। তার মতে, সেখানে তাকে ভালোবাসার মানুষের সংখ্যাও অনেক। এছাড়া বর্তমান ডিজিটাল যুগে পেশাগত কারণেই সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:31 PM দুঃস্মৃতি ভুলে হেক্সা মিশনে ব্রাজিল, ভয়ের নাম ‘মরক্কো’ 6:08 PM শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 5:46 PM আইনজীবী হওয়ার পথে এক ধাপ এগোলেন জাইমা রহমান 5:15 PM অপুর দাবি, যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে 5:03 PM নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়: তামিম ইকবাল 4:47 PM বিশ্বকাপের প্রথম সপ্তাহে যে সাতটি ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে 4:21 PM নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ 4:06 PM নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল 3:37 PM আসামে ভারতের বিমান বিধ্বস্ত 3:09 PM ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, তিন পুলিশ সদস্য ক্লোজড