• বিনোদন

    মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা!

      প্রতিনিধি 26 February 2026 , 3:52:58 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৫ সালের নভেম্বরে মা হওয়ার পর দীর্ঘ সময় নিজেকে আড়ালে রেখেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নবজাতককে সময় দিতে কোনো নতুন ছবির চুক্তিতেও সই করেননি তিনি। অবশেষে মা হওয়ার সাড়ে তিন মাস পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন এই অভিনেত্রী। তবে একা নন, তাঁর সঙ্গে দেখা গেছে দীর্ঘদিনের ফিটনেস প্রশিক্ষককেও।

    সম্প্রতি মুম্বাইয়ে গাড়িতে থাকা অবস্থায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। মুখে মাস্ক থাকলেও ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হেসে হাত নাড়েন তিনি। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন সেলিব্রিটি ফিটনেস ট্রেইনার ইয়াসমিন করাচিওয়ালা। দীর্ঘ বিরতির পর প্রিয় তারকাকে একঝলক দেখে উচ্ছ্বসিত ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, “এতদিন পর ক্যাটকে দেখে মুগ্ধ”, আবার কেউ প্রশ্ন তুলেছেন, “ক্যাটরিনা কবে পর্দায় ফিরবেন? আমরা অপেক্ষায় আছি।”

    বিজ্ঞাপন

    ২০২১ সালে রাজকীয় আয়োজনে ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা। গত বছরের সেপ্টেম্বরে গর্ভাবস্থার খবর জানানোর পর ৭ নভেম্বর তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। ছেলের জন্মের পর ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমাদের হৃদয় আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরে গিয়েছে।” বর্তমানে সন্তানকে সময় দিতেই ক্যাটরিনা কোনো নতুন প্রজেক্ট নিচ্ছেন না বলে জানা গেছে।

    ভিকি-ক্যাটরিনার প্রেমের গল্পে বড় ভূমিকা ছিল নির্মাতা করণ জোহরের। একটি চ্যাট শো-তে ক্যাটরিনা যখন ভিকির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন, সেখান থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। পর্দার রসায়ন বাস্তবে রূপ পেলেও মা হওয়ার পর ক্যাটরিনা কবে নাগাদ লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরবেন, তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের 1:00 PM ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া 12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী