• জাতীয়

    কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

      প্রতিনিধি 14 April 2026 , 12:33:38 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কৃষক কার্ডের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ ও গাছের চারা তুলে দেন।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় এক হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন।

    বিজ্ঞাপন

    এই কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা, কৃষকদের পরিচিতি, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ ১০ ধরনের সুবিধা পাবেন কৃষক। এর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে।

    জানা গেছে, সারাদেশের প্রি-পাইলটিং হিসেবে ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকদের মধ্যে ৩৫ হাজার কৃষক কার্ড প্রাথমিকভাবে বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে এই কৃষক কার্ড বিতরণ করা হয়। সরকারি প্রণোদনার অর্থ কৃষক তাদের কার্ডে পেয়ে যাবেন এবং সারাদেশেও এ কার্ড বিতরণ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:33 PM কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 12:22 PM ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনে টাঙ্গাইলে সমাবেশস্থলে প্রধানমন্ত্রী 12:14 PM ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি 12:06 PM যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পাড়ি দিল চীনের জাহাজ 11:55 AM কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ 11:27 AM শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা 6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি