• জাতীয়

    ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

      প্রতিনিধি 14 March 2026 , 11:15:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতি কাজের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

    শুক্রবার (১৩ মার্চ) রাতে গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

    গণপূর্ত বিভাগ জানিয়েছে, মার্চের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের কিছু অংশে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে। আর ১৪ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পুরো স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

    বিজ্ঞাপন

    এ ছাড়া ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমন্ত্রিত ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

    এ বিষয়ে প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন প্রস্তুতি কাজ চলছে। এ কারণে দর্শনার্থীদের সাময়িক অসুবিধা এড়াতে আগেভাগেই নোটিশ দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

    তিনি আরও বলেন, একসঙ্গে পুরো সময় বন্ধ না রেখে দুটি ধাপে প্রবেশ সীমিত ও বন্ধ রাখা হয়েছে, যাতে দর্শনার্থীরা আগেই বিষয়টি জানতে পারেন। সাধারণত এত আগে নোটিশ দেওয়া হয় না। তবে এবার মানুষের ভোগান্তি কমাতে আগেভাগেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব