• আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিলো ইরান

      প্রতিনিধি 25 March 2026 , 12:25:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত বন্ধে নতুন করে আলোচনার ইঙ্গিত মিলছে। এরই মধ্যে যুদ্ধের অবসানে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এসব শর্ত মেনে নেয়া হলে সমঝোতার পথ খুলতে পারে, তবে হরমুজ প্রণালি ও মার্কিন ঘাঁটি নিয়ে তেহরানের দাবি নতুন জটিলতা তৈরি করতে পারে।

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সমঝোতার জন্য ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু গণমাধ্যম। ফেব্রুয়ারির শেষ থেকে চলা সংঘাতের প্রেক্ষাপটে এই শর্তগুলো সামনে এসেছে।

    ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান কঠোর কিছু শর্ত দিয়েছে। এসব শর্ত পূরণ হলেই যুদ্ধ শেষের বিষয়ে সমঝোতায় যেতে পারে তেহরান।

    বিজ্ঞাপন

    প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রথমেই নিশ্চিত গ্যারান্টি চাইছে যাতে যুদ্ধ আবার শুরু না হয়। পাশাপাশি হরমুজ প্রণালি নিয়ে নতুন ব্যবস্থা চায় তেহরান, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ করা এবং যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও তুলেছে ইরান।

    এর আগে সোমবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবার তারা ‘গুরুত্ব দিয়ে’ বিষয়টি দেখছে।

    টেনেসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটি আমাদের সামরিক বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের ফল’। তিনি আশা প্রকাশ করেন, একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে একই সঙ্গে সতর্ক করে দেন, যাই হোক না কেন- ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।

    ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার জন্য ইরানের সামনে এখন আরেকটি সুযোগ রয়েছে। আমরা আশা করি তারা সেটি গ্রহণ করবে। যাই হোক, এতে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব আরও নিরাপদ হবে এবং পরিস্থিতি স্থিতিশীল হবে।’

    সূত্র: মিডলইস্ট মনিটর 

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা