• আন্তর্জাতিক

    ইরাক থেকেও তেল নিতে পারছে না যুক্তরাষ্ট্র

      প্রতিনিধি 22 March 2026 , 6:10:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সিএনএন মানি/গেটি ইমেজ/শাটার স্টক
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় ইরাক থেকে তেল আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইআইএ’র ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইরাকি তেল আমদানি কমে দৈনিক ১ লাখ ১৩ হাজার ব্যারেলে নেমে এসেছে। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৩ লাখ ৯ হাজার ব্যারেল। ফলে এক সপ্তাহে প্রায় ১ লাখ ৯৬ হাজার ব্যারেল কমেছে।

    বিজ্ঞাপন

    হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট তেল আমদানি বেড়েছে। ৯টি প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্র দৈনিক প্রায় ৬৩ লাখ ৯১ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা আগের সপ্তাহের তুলনায় বেশি।

    তেলের সবচেয়ে বড় সরবরাহকারী ছিল কানাডা। এরপর রয়েছে সৌদি আরব, মেক্সিকো ও ভেনেজুয়েলা। এছাড়া ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল ও নাইজেরিয়া থেকেও তেল আমদানি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি তেল ব্যবহারকারী হিসেবে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল ব্যবহার করে। এর বড় অংশই আমদানির ওপর নির্ভরশীল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:55 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আজ ফিরছে নতুন কুঁড়ি স্পোর্টস 11:52 AM মুগ্ধ অপূর্ব, আনন্দিত ইরফান সাজ্জাদ 6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয় 4:18 PM রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর 3:57 PM জর্ডানের স্বপ্নযাত্রা: প্রথমবারের মতো বিশ্বকাপে জর্ডান 3:13 PM কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার 1:57 PM ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা