• খেলা

    ব্রাজিলকে হুঙ্কার দিলো জাপান

      প্রতিনিধি 26 June 2026 , 1:20:22 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের পর বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে জাপান। রাউন্ড অব ৩২-এ ব্লু সামুরাইদের খেলতে হবে ব্রাজিলের বিপক্ষে। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নামের ভারে ভড়কে যেতে চায় না জাপান। বরং জেতার হুঙ্কারই দিয়ে রাখল এশিয়ার দেশটি।

    ডালাস স্টেডিয়ামে শুক্রবার ভোরে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাপান। যার ফলে ‘এফ’ গ্রুপে রানার্স-আপ হয়েছে তারা। আর এতে নিশ্চিত হয়েছে, শেষ ৩২-র ম্যাচে তাদের খেলতে হবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।

    হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার (২৯ জুন) রাত ১১টায় শেষ ১৬তে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ওই ম্যাচের আগে নিজ দলের ওপর পূর্ণ আত্মবিশ্বাস থাকার কথাই বললেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।

    বিজ্ঞাপন

    গত বছরের অক্টোবরে সবশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জাপান। টোকিওতে সেই ফিফা প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছিল এশিয়ান জায়ান্ট দেশটি। সেই ম্যাচে সুখস্মৃতি এবার বিশ্বকাপেও কাজে লাগানোর লক্ষ্য জাপানের।

    “সবশেষ ম্যাচে আমরা ব্রাজিলকে দেখিয়েছি, আমরা সহজে হার মানার মতো দল নই। এটি আমাদের জন্য অনেক বড় অগ্রগতি।”

    “ব্রাজিল দল বিশ্বের অন্যতম সেরা একটি দল এবং আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। ম্যাচে শেষ পর্যন্ত কী ঘটবে তা আমরা জানি না, তবে আমাদেরও জেতার সুযোগ থাকবে।”

    গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথম গোল করেছিল জাপানই। তবে মিনিট ছয়েক পর সেই গোল শোধ করে দেয় সুইডেন। তাই শেষ পর্যন্ত গ্রুপে রানার্স-আপ হতে হয় তাদের। তবে এটি নিয়ে তেমন আক্ষেপ নেই মোরিয়াসুর।

    বরং এশিয়ান ফুটবলকে এগিয়ে নেওয়ার মিশনে আরও একটু অগ্রগতি করায় খুশি জাপান কোচ।

    “আমরা একটি গোল হজম করেছি এবং ফুটবলের জগতে এমনটা হয়েই থাকে। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা এটাই (নকআউট পর্বে যাওয়া) করতে চেয়েছিলাম এবং এটি জাপানি ফুটবলের উন্নতির এক প্রমাণ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব