• খেলা

    বিশ্বকাপে বিশ্বরেকর্ডের সামনে মেসি!

      প্রতিনিধি 22 June 2026 , 12:05:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অস্ট্রিয়ার বিরুদ্ধে ১২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেলার সুযোগ লিওনের মেসির সামনে।

    প্রথম ম্যাচেই ছন্দ দেখিয়েছে লিওনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন । সেই ছন্দ কি অস্ট্রিয়ার বিরুদ্ধেও বজায় রাখতে পারবেন মেসি?

    রেকর্ড গড়া এখন ডালভাত হয়ে গিয়েছে তাঁর কাছে। কিন্তু সোমবার বাংলাদেশি সময় রাতে যে রেকর্ড গড়ার সুযোগ তাঁর সামনে রয়েছে তা গড়া কঠিন। বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড গড়তে পারেন লিওনেল মেসি। তার জন্য দরকার মাত্র একটি গোল।

    আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। সেই ছন্দ অস্ট্রিয়ার বিরুদ্ধেও বজায় রাখতে পারলেই বাজিমাত। নিজের রেকর্ডের পাশাপাশি আর্জেন্টিনাকেও নক আউটে তুলবেন তিনি।

    বিজ্ঞাপন

    বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের তালিকায় আপাতত যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন মেসি। আগে এই রেকর্ড একক ভাবে ছিল মিরোস্লাভ ক্লোজ়ার দখলে। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে ১৬টি গোল করেছিলেন জার্মানির তারকা।

    আলজেরিয়া ম্যাচে নামার আগে মেসির নামের পাশে ছিল ১৩ গোল। সেই ম্যাচে হ্যাটট্রিক করায় তাঁর গোলের সংখ্যা দাড়িয়েছে ১৬তে। অর্থাৎ, ক্লোজ়াকে ছুঁয়ে ফেলেছেন তিনি। অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি গোল করলেই ক্লোজ়াকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হবেন মেসি।

    মেসির পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাঁর বাবা অসুস্থ। সেই কারণেই আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম গোলের পর কেঁদে ফেলেছিলেন মেসি। পরে তিনি জানিয়েছিলেন, ফুটবলের সঙ্গে এই কান্নার কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। সেই সময় যে ভাবে তাঁর দল পাশে ছিল, তার জন্য ধন্যবাদ দিয়েছেন মেসি।

    এ বার মেসির ফিরিয়ে দেওয়ার পালা। এটিই তাঁর শেষ বিশ্বকাপ। সেই শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান লিও। তাই অস্ট্রিয়ার বিরুদ্ধেই বিশ্বরেকর্ড গড়ে ফেলতে চান তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে