• খেলা

    বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা

      প্রতিনিধি 25 June 2026 , 4:21:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বেশ কয়েকজন মুসলিম ফুটবলারের ক্ষেত্রে পুরস্কার ও ব্যাকড্রপ (পেছনের পর্দা) থেকে অ্যালকোহল ব্র্যান্ডের লোগো ফেলা হয়েছে।

    এবারের ফিফা বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কারের স্পনসর হিসেবে রয়েছে বিয়ার প্রস্তুতকারক কোম্পানি মিচেলব আল্ট্রা। প্রায় সব খেলোয়াড়কে যখন ম্যাচসেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে সেখানে ট্রফিতে দেখা গেছে এই কোম্পানির লোগো। তবে ব্যতিক্রম দেখা গেছে মুসলিম ফুটবলারদের পুরস্কার দেওয়ার সময়।

    বিজ্ঞাপন

    ‘সি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার ভোরে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। ম্যাচে একটি গোল ও অ্যাসিস্ট করে ম্যাচসেরা হন আশরাফ হাকিমি। পুরস্কার তুলে দেওয়ার সময় দেখা যায়, ট্রফি এবং পেছনের ব্যাকড্রপে মিচেলব আল্ট্রার কোনো ব্র্যান্ডিং ছিল না। এর পরিবর্তে সেখানে ফিফা বিশ্বকাপের লোগোর পাশাপাশি লেখা ছিল সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ।

    শুধু হাকিমিই নন এর আগে মরক্কোর ইসমাইল সাইবারির ম্যাচসেরা পুরস্কারের সময়ও একই চিত্র দেখা গেছে। যেসব দেশে অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ বা সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয়, সেইসব দেশের সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাসের কথা বিবেচনা করেই ফিফা এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে।

    ফিফার একজন মুখপাত্র যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টবাইবেলকে বলেন, ‘নির্বাচিত খেলোয়াড়দের অনুরোধের ভিত্তিতে ব্র্যান্ডিং ছাড়া পুরস্কার এবং ব্যাকড্রপের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কোনো খেলোয়াড় আইনিভাবে মদ্যপানের বয়সের চেয়ে ছোট হলে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।‘

    ফুটবল বিশ্বকাপে অ্যালকোহল স্পনসরশিপ নিয়ে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মিশরের গোলকিপার মোহাম্মদ এল-শেনাভি অ্যালকোহল ব্র্যান্ডের স্পনসরশিপ থাকার কারণে ম্যাচসেরার পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সে সময় বিষয়টি নিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব 3:04 PM বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রকাশ 1:53 PM ভিনিসিয়ুসকে কিনতে বড় বাজি আর্সেনালের 1:08 PM হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের 12:25 PM ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের 12:05 PM শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী 11:39 AM এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা 11:20 AM সুয়ারেজে রঙিন ক্যাসেমিরোর অভিষেক, মেসিবিহীন মায়ামির জয় 6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল