• খেলা

    রোমেরোর চোট কতটা গুরুতর জানালেন স্কালোনি

      প্রতিনিধি 23 June 2026 , 2:55:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সোমবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে নকআউট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। খুশির রাতে তবুও দুশ্চিন্তা আর্জেন্টিনা শিবিরে। চোটে পড়েছেন দলটির নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। তাঁর চোট কতটা গুরুতর জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

    আর্লিংটনে এই রাতে আরও একবার আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে টুর্নামেন্টে ২ ম্যাচে মোট ৫ গোল করলেন তিনি। একইসঙ্গে বিশ্বমঞ্চে ২৮ ম্যাচে ১৮ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি উদযাপন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

    তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রোমেরো মাঠ ছাড়তে বাধ্য হওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ম্যাচের পর স্কালোনি নিশ্চিত করেছেন যে, চোটের কারণেই ম্যাচের প্রায় এক ঘণ্টার মাথায় তিনি রোমেরোর পরিবর্তে নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান।

    বিজ্ঞাপন

    সাংবাদিকদের স্কালোনি বলেন, ‘চোট কতটা গুরুতর তা আমরা এখনও জানি না। তবে অবশ্যই এটি এমন সমস্যা যা নিয়ে সে আগে থেকেই ভুগছিল। আশা করি এটা গুরুতর কিছু নয়, শুধু সে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়। সে যদি নাও থাকে, তাঁর জায়গায় যে-ই খেলুক না কেন সে ভালো করবে। তবে সবাইকে দলে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। আমরা এখনও বিস্তারিত জানি না। আগামীকাল বা পরশু তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

    এর আগে হাঁটুর চোটের কারণে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের রেলিগেশন এড়ানোর লড়াইয়ের শেষ ৬টি ম্যাচে খেলতে পারেননি রোমেরো। বিশ্বকাপের আগে সেই চোট কাটিয়ে উঠছেন বলে মনে হলেও, গতরাতের ধাক্কা ইঙ্গিত দিচ্ছে যে রোমেরো এখনো পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে পারেননি।

    আগামী শনিবার জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোমেরো ফিট হয়ে উঠলেও স্কালোনি তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না বলেই ধারণা করা হচ্ছে। লিসান্দ্রো মার্তিনেসের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধার দৌড়ে ওতামেন্দিই সবার চেয়ে এগিয়ে রয়েছেন। বিকল্প হিসেবে স্কালোনি ফাকুন্দো মেদিনা কিংবা মার্কোস সেনেসিকেও খেলাতে পারেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব 3:04 PM বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রকাশ 1:53 PM ভিনিসিয়ুসকে কিনতে বড় বাজি আর্সেনালের 1:08 PM হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের 12:25 PM ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের 12:05 PM শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী 11:39 AM এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা 11:20 AM সুয়ারেজে রঙিন ক্যাসেমিরোর অভিষেক, মেসিবিহীন মায়ামির জয় 6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল