• খেলা

    ফিনালিসিমা বাতিলের পর আর্জেন্টিনার নতুন প্রতিপক্ষ গুয়াতেমালা

      প্রতিনিধি 18 March 2026 , 11:23:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ও কাতারের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতিমূলক ম্যাচ বাতিল হয়েছে। সেই ফাঁকা সূচিতে এবার গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    ২০২৬ বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে এটিই হবে বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার ম্যাচের সূচি ও প্রতিপক্ষ জানিয়েছে। কোন মাঠে খেলা হবে, সেটা এখনও জানানো হয়নি।

    বিজ্ঞাপন

    বুয়েনস আইরেসে হবে ম্যাচটি। তবে কনসার্টের কারণে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়াম পাওয়া যাবে না। দুটি বিকল্প বিবেচনা করা হচ্ছে এবং অনেকেই লা বোম্বোনেরাকে ‘সৌভাগ্যের প্রতীক’ হিসেবে দেখছেন। কারণ গত বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচটি হয়েছিল এখানেই।
    কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের ফিনালিস্সিমা লড়াই হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত রোববার ম্যাচটি বাতিল করে উয়েফা।

    স্পেনের বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ার ফলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চার বছরের বিশ্বকাপ চক্রে কোনও ইউরোপিয়ান দেশের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের 3:53 PM মেসির কোলের সেই শিশুই আজ বিশ্বকাপ ফাইনালে 1:07 PM ইংল্যান্ডের বিপক্ষে ‘সৌভাগ্যের’ নীল জার্সিতে আর্জেন্টিনা 12:24 PM প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ 11:51 AM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না ২ ফুটবলার 11:41 AM বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা 11:30 AM ফ্রান্সকে হারিয়ে স্পেনকে ‘বিশ্বের সেরা দল’ বললেন ডি লা ফুয়েন্তে 5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স