• খেলা

    স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি

      প্রতিনিধি 20 June 2026 , 11:36:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমারের জন্য অপেক্ষা করছে ব্রাজিল, অপেক্ষা করছে বিশ্বকাপও। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই দলে ফিরছেন নেইমার।

    পায়ের পেছনে মাংসপেশির চোটের কারণে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে নামতে পারেননি নেইমার। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে নেইমার বিহীন ব্রাজিল। আজ শনিবার হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় সেলেসাওরা।

    এক ড্র ও এক জয়ে এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। এমতাবস্থায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ব্রাজিল দলের জন্য সুখবর দিলেন আনচেলত্তি। জানালেন গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেন নেইমার। আনচেলত্তি জানান, আগামী সপ্তাহের শুরুতে তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন এবং গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ভূমিকা রাখবেন।

    বিজ্ঞাপন

    হাইতিকে হারিয়ে নকআউট পর্বের কাছাকাছি পৌঁছালেও এখনই পরের রাউন্ড নিয়ে মাথা ঘামাতে চান না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই তার প্রধান লক্ষ্য। দলগত ভাবনা নিয়ে কোচ জানান, আমরা নকআউট পর্বের কথা ভাবছি না, আমরা ভাবছি ভালো খেলা, স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের উন্নতি করা, ম্যাচটি জেতা এবং সম্ভব হলে গ্রুপে প্রথম হয়ে শেষ করা, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

    দলের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে কোচের প্রত্যাশা আকাশচুম্বী হলেও তিনি একক কৃতিত্বের চেয়ে দলগত সাফল্যকে বড় করে দেখছেন। আনচেলত্তি বলেন, আমরা এটা আশা করছি না যে ,এটি কেবল ভিনিসিয়াসের বিশ্বকাপ হবে, আমরা আশা করছি এটি ব্রাজিলের বিশ্বকাপ হবে।

    নেইমারের এই প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ দলের অন্যতম আক্রমণভাগের খেলোয়াড় রাফিনহা হাইতির বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচে প্রথমার্ধে ইনজুরিতে পড়েছেন।

    আনচেলত্তি স্বীকার করেন যে চোটটি কতটা গুরুতর, তা তিনি এখনও জানেন না। তিনি জানান, রাফিনহার অবস্থা নির্ধারণ করতে আরও কিছু চিকিৎসা পরীক্ষা করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি