• রাজনীতি

    নাসিরউদ্দিন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

      প্রতিনিধি 12 February 2026 , 3:05:02 প্রিন্ট সংস্করণ

    এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারী ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তাকে ঘিরে-ভুয়া-ভুয়া স্লোগান দেয়া হলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েছেন নাসীরুদ্দীন।

    পরে বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নিরাপদে উদ্ধার করে নেয় সেনাবাহিনী। তবে তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপির এই নেতা।

    বিজ্ঞাপন

    প্রত্যক্ষদর্শীরা জানান, পাটোয়ারী বহিরাগতদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে একদল ব্যক্তি তাকে ঘিরে ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন। উত্তেজনা বাড়লে তাকে লক্ষ্য করে ধাওয়া দেয়ার চেষ্টা হয়।

    প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬ এর প্রচারণার পুরো সময় জুড়ে আলোচনার শীর্ষে ছিল ঢাকা-৮। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। এছাড়া ট্রাক প্রতীকে মেঘলা আলমসহ আরও কয়েকজন প্রার্থী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা