...
  • রাজনীতি

    ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

      প্রতিনিধি 24 January 2026 , 7:04:36 প্রিন্ট সংস্করণ

    ছোট ভাই কোকো’র কবর জিয়ারতে তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ছোট ভাইয়ের কবর জিয়ারত-দোয়া ও পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

    বিজ্ঞাপন

    শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে, দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দসহ তার কবর জিয়ারত করেন তিনি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আরাফাত রহমান। এরপর তার মরদেহ দেশে আনা হয় এবং বনানী কবরস্থানে দাফন করা হয়।

    অপরদিকে, আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন।

    উল্লেখ্য, এক-এগারোর সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে তৎকালীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়। এরপর ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যান তিনি। সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:43 PM অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা 4:43 PM অনুশীলনে ব্রাজিল দলে ফিরলেন রাফিনিয়া, দেখে নিন সম্ভাব্য একাদশ 4:22 PM ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানো নিয়ে যে সিদ্ধান্ত নিল ফিফা 4:06 PM ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ 3:56 PM বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি 1:23 PM রুদ্ধশ্বাস জয়ের পর মেসির স্বীকারোক্তি 12:28 PM আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী 11:44 AM শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? 11:34 AM ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া 11:19 AM হারলেও হৃদয় জিতল কেপ ভার্দে, কাঁপল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.