• লাইফস্টাইল

    এক ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি

      প্রতিনিধি 28 March 2026 , 4:17:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বরগুনার পাথরঘাটায় এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে স্থানীয় বাজারে ৮ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

    শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা নামক এলাকা-সংলগ্ন বিষখালি নদীতে মাছটি ধরা পড়ে।

    বিজ্ঞাপন

    খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটার হরিণঘাটা-সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারের উদ্দেশে জাল ফেলেন রাসেল হোসেন নামে এক জেলে। পরে জাল টেনে তুলতেই অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির একটি ইলিশ মাছ উঠে আসে। পরবর্তীতে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ওই ইলিশ মাছটি পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে গেলে মুন্নী ফিস নামে স্থানীয় এক মৎস্য আড়তে ৮ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন তিনি। এরপর ব্যবসায়ীদের মধ্যে খোলা ডাকে ৯ হাজার টাকায় জাকির হোসেন নামে এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

    মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন বলেন, মাছটি আকারে অনেক বড়। বিক্রির উদ্দেশে মাছটি কিনেছি। ঢাকার যাত্রাবাড়ি মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। আশাকরি ভালো দামে বিক্রি করা যাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:25 PM মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে পারেন এমবাপ্পে 1:10 PM বার্সেলোনায় যাচ্ছেন আলভারেজ! 12:26 PM ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি 12:10 PM সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে 11:31 AM ইরাকের বিরূদ্ধে ফ্রান্সের ৩-০ ব্যবধানে জয় 11:11 AM মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা 5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড 5:12 PM অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল 4:29 PM রোনালদোকে বল পাস দিতে আমরা বাধ্য নই, বলছেন পর্তুগিজ উইঙ্গার 3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি