• লাইফস্টাইল

    ঈদের ছুটিতে যাওয়ার আগে বাসার যে ৬টি কাজ করা জরুরি

      প্রতিনিধি 18 March 2026 , 12:36:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রমজান প্রায় শেষ, ঘনিয়ে এসেছে ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করেই এরইমধ্যে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও রাষ্ট্রের জরুরি সেবায় থাকা কর্মীরা এই ছুটিতেও দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বে নিয়োজিত থাকবেন। কিন্তু অধিকাংশ মানুষই যখন কর্মস্থল থেকে ছুটি পেয়েছেন, তাই তাদের অনেকেই প্রিয়জনদের সঙ্গে ঈদ করার জন্য শহর ছেড়ে এখন গ্রামে ফিরছেন।

    ঈদের দীর্ঘ ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার ফলে শহরের বাসা ফাঁকা থেকে যায়। এ সময় তাড়াহুড়া করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ও লাগেজে নেয়া হলেও বাসা ঠিকমত গুছানো হয় না। ফলে ছুটি শেষে বাসায় ফিরতেই ঝামেলা পোহাতে হয়। বাসা থেকে দুর্গন্ধ বের হওয়া, অনাকাঙ্ক্ষিত জিনিসপত্রে এলোমেলা থাকা, অতিরিক্ত বিদ্যুৎ ও গ্যাস বিল এবং নিরাপত্তাজনিত বিষয় তো রয়েছেই। এ ক্ষেত্রে ছুটিতে যাওয়ার আগে নিম্নের এই কয়েকটি কাজ করে নিলে কোনো দুশ্চিন্তা থাকবে না।

    বিজ্ঞাপন

    দরজা-জানালা বন্ধ করা:
    ছুটিতে যাওয়ার সময় শুধু দরজা বা গেট ভালোভাবে তালা দিলেই হবে না। এর আগে বাসার দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা হয়েছে কিনা, সেটি নিশ্চিত হয়ে নিন। জানালা খোলা থাকলে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে সমস্যা হতে পারে কিংবা বাইরে থেকে চুরির সম্ভাবনা থেকে যায়।
    বিদ্যুৎ লাইন বন্ধ রাখা:
    বাসা থেকে বের হওয়ার আগে ভালো করে দেখে নিন, অপ্রয়োজনীয় সব লাইট ও ফ্যানের সুইচ বন্ধ করা হয়েছে কিনা, প্লাগ ও ইলেকট্রনিক ডিভাইস বিদ্যুত সংযোগে থাকলে তা বন্ধ করুন। বিশেষ করে টেলিভিশন, মাইক্রোওয়েভ, চার্জার, রুম হিটার ইত্যাদি। এসব আনপ্লাগ করে রাখুন।

    গ্যাসের লাইন বন্ধ রাখা:
    বিদ্যুতের মতোই গ্যাসের লাইন বন্ধ রাখা জরুরি। রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা ও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে নিশ্চিত হয়ে নিন। বিষয়টি খুব ছোট হলেও নিরাপত্তার ক্ষেত্রে এটিই বেশি গুরুত্বপূর্ণ।

    পানির ট্যাপ বন্ধ করা:
    শহরে পানি খুবই গুরুত্বপূর্ণ। এখানে চাইলেই গ্রামের মতো সহজপ্রাচ্য নয় পানির উৎস। এ জন্য যাওয়ার আগে বাসার প্রতিটি পানির ট্যাপ দেখে নিন, তা খোলা রয়েছে কিনা। ট্যাপগুলো ভালো করে বন্ধ করে নিন। সম্ভব হলে পানির মেইন লাইন বন্ধ রাখুন।
    ফ্রিজ চেক করা:
    কিছু খাবার রয়েছে যেগুলে ফ্রিজে রাখলে অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়। সেসব খাবার বের করে ফেলুন বা আগেই খেয়ে শেষ করে নিন। কারণ, এসব খাবার ফ্রিজে দীর্ঘদিন রাখা হলে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। চাইলে ফ্রিজ বন্ধ রাখতে পারেন বা দুর্গন্ধ এড়াতে দরজা কিছুটা খোলা রাখুন।

    মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখা:
    স্বর্ণালংকার, টাকা, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিয়ে সব লকারে বা বাসার নিরাপদ কোনো জায়গায় রাখুন। সম্ভব হলে বাসার আশপাশে খাকা বিশ্বাসযোগ্য কোনো আত্মীয় বা প্রতিবেশীর কাছেও রেখে যেতে পারেন। আর যাওয়ার আগে নিরাপত্তকর্মীকে বাসা দেখভালের কথা জানিয়ে যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:22 PM বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই 4:54 PM ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 4:18 PM বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো বিশ্বকাপ খেলেনি 3:56 PM হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০৯ 3:03 PM মহাকাশে বিশ্বকাপের বল ‘ট্রিওন্ডা’, গবেষণায় নাসা 1:48 PM টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন 1:26 PM ১২ বছরের অপেক্ষার অবসান, নকআউটে জার্মানি 12:41 PM ‘ক্লোজডোর’ অনুশীলনের পর আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত 12:13 PM বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিলো ব্রাজিল 11:55 AM শরণার্থী শিবির পেরিয়ে বিশ্বকাপের আলোয়