• লাইফস্টাইল

    রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি

      প্রতিনিধি 24 February 2026 , 5:08:36 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রোজার সময় ইফতারের টেবিলে মিষ্টি ও পুষ্টিকর কিছু থাকলে যেন আলাদা একটা পূর্ণতা আসে। বাজারের তৈরি মিষ্টির বদলে ঘরেই সহজ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খেজুর ও বাদামের বরফি। রোজার ব্যস্ততায় খুব কম উপকরণ দিয়ে সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন।

    উপকরণ
    খেজুর- ২০০ গ্রাম,কাঠবাদাম- ১০০ গ্রাম,কাজু বাদাম- ১০০ গ্রাম,পেস্তা বাদাম- ৫০ গ্রাম,আখরোট- ৫০ গ্রাম,ভাজা তিল- ৫০ গ্রাম,কিশমিশ- ৫০ গ্রাম,ঘি- ৪ টেবিল চামচ,গুঁড়া দুধ- ৪ টেবিল চামচ।

    প্রণালী

    ১) প্রথমে খেজুর ভালোভাবে ধুয়ে বিচি ছাড়িয়ে গ্রেট করে পেস্ট বানিয়ে নিন। বাদামগুলো ছোট ছোট করে কেটে রাখুন। খেয়াল রাখবেন, বাদাম একদম গুঁড়া করা যাবে না হালকা কুচি থাকলে স্বাদ ও টেক্সচার ভালো হবে।

    বিজ্ঞাপন

    ২) একটি কড়াইয়ে সামান্য ঘি দিয়ে বাদাম ও কিশমিশ হালকা ভেজে তুলে আলাদা করে রাখুন। অন্য প্যানে সাদা তিল হালকা টেলে নিন এবং রেখে দিন।

    ৩) এবার কড়াইয়ে বাকি ঘি দিয়ে অল্প আঁচে খেজুরের পেস্ট দিন। ধীরে ধীরে নেড়ে রান্না করুন। প্রথমে খেজুর নরম হবে, পরে আস্তে আস্তে শক্ত ও ঘন হয়ে আসবে।

    ৪) কিছুক্ষণ পর গুঁড়া দুধ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।

    ৫) মিশ্রণ আঠালো ও জমাট হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন। হালকা গরম থাকা অবস্থায় মিশ্রণটি বড় ছড়ানো পাত্রে নিয়ে রোল আকারে গড়ুন এবং টেলে রাখা তিলের ওপর গড়িয়ে নিন।

    ৬) এরপর ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন।

    স্বাস্থ্যকর উপকরণ ও বাদামের সমৃদ্ধ স্বাদে তৈরি এই খেজুর ও বাদাম বরফি রোজার ইফতার টেবিলে হতে পারে দারুণ একটি সংযোজন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল