• লাইফস্টাইল

    রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া

      প্রতিনিধি 15 June 2026 , 3:56:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির প্রথম রাতেই পবিত্র কাবা শরিফে পরানো হবে নতুন গিলাফ (কিসওয়া)। আজ সোমবার (১৫ জুন ২০২৬) মক্কার মসজিদুল হারামে এ ঐতিহাসিক ও আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর শুরু হবে কাবার পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন কিসওয়া পরানোর কার্যক্রম।

    প্রতি বছরের মতো এবারও অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে পবিত্র কাবার নতুন কিসওয়া। এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১১ মাস। কিসওয়াটি ৪৭টি বিশুদ্ধ রেশমের প্যানেলে তৈরি করা হয়েছে, যার ওপর সোনালি ও রূপালি প্রলেপযুক্ত সুতা দিয়ে সূচিকর্মের মাধ্যমে পবিত্র কুরআনের ৬৮টি আয়াত খচিত রয়েছে।

    নতুন কিসওয়ার মোট ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি। এর নির্মাণ ও মান যাচাইয়ের প্রতিটি ধাপ সম্পন্ন হয়েছে মক্কায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়ার তত্ত্বাবধানে।

    বিজ্ঞাপন

    পবিত্র কাবার গিলাফ তৈরির পুরো প্রক্রিয়াটি সাতটি গুরুত্বপূর্ণ ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রথমে রেশম প্রক্রিয়াজাতকরণের জন্য পানি বিশুদ্ধ করা হয়। এরপর রেশম ধোয়া ও রং করা, তাঁতে বয়ন করে কাপড়ে রূপ দেওয়া, কুরআনের আয়াত ও অলংকারিক নকশা মুদ্রণ, বিভিন্ন অংশ সংযুক্ত করে সেলাই, সোনা ও রূপার প্রলেপযুক্ত সুতা দিয়ে সূচিকর্ম এবং সর্বশেষ ধাপে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে কিসওয়ার পরিপূর্ণতা নিশ্চিত করা হয়।

    কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয় বিশুদ্ধ রেশম, রূপা, সোনার প্রলেপযুক্ত রূপার সুতা ও তুলা। বছরের পর বছর ধরে চলে আসা এই ঐতিহ্য অনুযায়ী প্রতি হিজরি বছরের প্রথম দিন ১ মুহাররমে পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হয়।

    পবিত্র কাবার কিসওয়া পরিবর্তনের এ অনুষ্ঠান বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর বিশ্বের কোটি কোটি মুসলমান গভীর আগ্রহের সঙ্গে এ পবিত্র আয়োজন প্রত্যক্ষ করেন এবং নতুন বছরের সূচনায় পবিত্র কাবার নতুন সাজকে স্বাগত জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের