• লাইফস্টাইল

    সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও

      প্রতিনিধি 13 April 2026 , 5:11:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় মাছ ইলিশ বেশির ভাগ বাঙালি ঘরেই পছন্দের একটি মাছ। যদিও কাঁটা বেশি হওয়ায় অনেকেই এ মাছ খেতে পছন্দ করে না, তবুও এর জনপ্রিয়তা বাঙালিদের মাঝে বরাবরই তুঙ্গে।

    আর এ ইলিশ দিয়ে পোলাও বাঙালির একটি বিশেষ প্রিয় খাবার। নরম ইলিশ মাছ আর সুগন্ধি পোলাওয়ের মিশ্রণে তৈরি এই পদটি সাধারণ দিনেও ভোজের আমেজ এনে দেয়। একটু যত্ন নিয়ে রান্না করলে খুব সহজেই ঘরে তৈরি করা যায় এই সুস্বাদু খাবার।

    চলুন জেনে নিই কীভাবে সহজেই ঘরে সুস্বাদু এ ইলিশ পোলাও বানিয়ে নিতে পারবেন।

    যে যে উপকরণ লাগবে

    ১) ইলিশ মাছ ৬ টুকরা, ২) পোলাও চাল ৩ কাপ, ৩) পেঁয়াজ কুঁচি ২টি, ৪) আদা বাটা ১ চা চামচ, ৫) রসুন বাটা ১ চা, ৬) চামচ, ৭) দই আধা কাপ, ৮) কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, ৯) তেজপাতা ২টি, ১০) দারুচিনি ২ টুকরা, ১১) এলাচ ৪টি, ১২) লবঙ্গ ৪টি, ১৩) হলুদ গুঁড়া আধা চা চামচ, ১৪) লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, ১৫) লবণ স্বাদমতো, ১৬) চিনি ১, ১৭) চা চামচ, ১৮) ঘি ২ টেবিল চামচ, ১৯) তেল আধা কাপ, ২০) কিশমিশ ও বাদাম সামান্য, ২১) গরম পানি, ২২) পরিমাণমতো।

    বিজ্ঞাপন


    যেভাবে প্রস্তুত করবেন
    প্রথমেই ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ ও সামান্য হলুদ দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন। তবে খেয়াল রাখবেন ইলিশ মাছ বেশি ধুতে হয় না। এরপর একটি প্যানে তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, তাহলে মাছ শক্ত হয়ে যেতে পারে।

    এবার একই তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষান।

    অন্যদিকে, দই, হলুদ, লাল মরিচ গুঁড়া, লবণ ও চিনি দিয়ে একটি মসলা বানিযে তা ভালোভাবে কষিয়ে নিন।

    এখন পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলার মধ্যে দিয়ে দিন। ভালোভাবে নেড়ে নিন যাতে চালের সাথে মসলা মিশে যায়। এরপর গরম পানি দিন। সাধারণত চালের দ্বিগুণের একটু কম পানি দিলেই ভালো হয়।

    তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। এক পর্যায়ে পানি শুকিয়ে এলে ভাজা ইলিশ মাছগুলো ওপরে সাজিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে ১০ থেকে ১৫ মিনিট দমে রাখুন।

    শেষে ঘি ছড়িয়ে দিন এবং কিশমিশ ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

    গরম গরম ইলিশ পোলাও সালাদ বা শসা দিয়ে পরিবেশন করলে স্বাদ আরও বাড়ে।

    কিছু টিপস


    ১) ইলিশ বেশি ভাজবেন না, এতে স্বাদ কমে যায়
    ২) চালের পানি ঠিকভাবে মাপা খুব জরুরি, না হলে পোলাও ঝরঝরে হবে না।
    ৩) ঘি ব্যবহার করলে সুগন্ধ ও স্বাদ অনেক বেড়ে যায়


    এই রেসিপি মেনে সহজেই ঘরে তৈরি করতে পারবেন মজাদার ইলিশ পোলাও, যা যে কোনো বিশেষ দিনে হতে পারে আপনার সেরা পছন্দ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল 3:41 PM বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া 3:34 PM লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 12:58 PM ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন রোমেরো 12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল