• রাজনীতি

    বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রুহুল কবির রিজভী

      প্রতিনিধি 23 April 2026 , 3:47:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

    তিনি বলেন, তীব্র গরমের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাজশাহীতে বুধবার (২২ এপ্রিল) তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে সরকারকে আরও তৎপর হতে হবে এবং বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    রিজভী আরও বলেন, বর্তমানে প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এ সংকট মোকাবেলায় সরকারের মন্ত্রীদের আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে। শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে হবে।

    তিনি অভিযোগ করেন, নানা কারণে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, যার মধ্যে কৃত্রিম সংকট ও বৈশ্বিক পরিস্থিতিও রয়েছে। সরকার সংকট মোকাবেলায় সচেষ্ট-এ বিষয়টি জনগণের কাছে দৃশ্যমানভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

    দেশজুড়ে চলমান তাপপ্রবাহ মোকাবেলায় বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, সংকট অস্বীকার না করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই এখন জরুরি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে 5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি