• রাজনীতি

    পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সুইজারল্যান্ডের আগ্রহ

      প্রতিনিধি 4 March 2026 , 5:59:27 প্রিন্ট সংস্করণ

    মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    বিজ্ঞাপন

    বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের পল্লী উন্নয়ন খাতে সুইজারল্যান্ডের চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুইজারল্যান্ড অন্যতম সহযোগী এবং বর্তমান সহযোগিতার পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে তিনি সুইজারল্যান্ডের প্রতিনিধি দলকে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের আমন্ত্রণ জানান।

    সুত্র: ঢাকা, ৪ মার্চ-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের