• খেলা

    নাহিদের ফাইফারে ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড

      প্রতিনিধি 20 April 2026 , 3:51:14 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। তরুণ পেসার নাহিদ রানার পাঁচ উইকেটে বাংলাদেশ অল্পতেই আটকে ফেলে কিউইদের।

    টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড। নাহিদ রানা প্রথম স্পেলেই আঘাত হেনে ফেরান হেনরি নিকোলস ও উইল ইয়াংকে। এরপর সৌম্য সরকারের বলে আউট হন অধিনায়ক টম ল্যাথাম।

    শুরুর ধাক্কা সামলে ইনিংস গড়ার চেষ্টা করেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। এই জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও নাহিদের দ্বিতীয় স্পেলে আবার ভাঙন শুরু হয়। লিটন দাসের দারুণ ক্যাচে ফেরেন আব্বাস, এরপর একে একে ডিন ফক্সক্রফট ও আরও ব্যাটসম্যানদের বিদায় করেন এই পেসার।

    বিজ্ঞাপন

    সবচেয়ে বড় প্রতিরোধ গড়েছিলেন নিক কেলি। ১০২ বলে ৮৩ রানের ইনিংস খেলে তিনি দলকে লড়াইয়ের অবস্থানে নেওয়ার চেষ্টা করেন। তবে শরীফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরার পরই নিউজিল্যান্ডের ইনিংস ভেঙে পড়ে।

    শেষ দিকে রিশাদ হোসেন ও শরীফুল ইসলামও উইকেট নিয়ে চাপ ধরে রাখেন। নির্ধারিত ৫০ ওভার পূর্ণ করার আগেই ৪৮.৪ ওভারে ১৯৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

    বাংলাদেশের হয়ে নাহিদ রানা ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন ৫ উইকেট। শরীফুল ইসলাম ২টি এবং সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

    এর আগে ম্যাচ শুরুর আগে অবসর নেওয়া পেসার রুবেল হোসেনকে সম্মাননা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই ম্যাচে লিটন দাস খেলেছেন নিজের শততম ওয়ানডে।

    সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে এখন ১৯৯ রানের লক্ষ্য।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা 4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 12:07 PM বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 11:49 AM ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল 11:42 AM পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত