• জাতীয়

    বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 20 April 2026 , 6:04:03 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ সোমবার দুপুরে উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এ কার্ড বিতরণ করেন সরকারপ্রধান।

    অনুষ্ঠানে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এ সময় দাঁড়িয়ে কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এতে শামিল হন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। সমর্থকরাও দাঁড়িয়ে কণ্ঠ মেলান।

    বিজ্ঞাপন

    নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে গত ১০ মার্চ ঢাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সরকারপ্রধান।

    পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে।

    পরিবারে মা অথবা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করবে সরকার। ২০৩০ সালের মধ্যে এই কার্ডকে সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:01 PM স্পেনকে ভয় পাচ্ছে না ফ্রান্স 6:01 PM উরুগুয়ের অন্তবর্তীকালীন কোচ ফোরলান 5:22 PM ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা 4:27 PM ফ্রান্স বনাম স্পেন, ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল 3:46 PM বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ, ৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের 3:17 PM আর্জেন্টিনার পরাজয়ের ইতিহাস,জয়ের পেছনেও আছে পরাজয়ের গল্প! 12:41 PM ৫৮ বছরের অপেক্ষার অবসান হবে? ইতিহাস বদলের স্বপ্নে ইংল্যান্ড 12:01 PM ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত ইনফান্তিনোর 11:40 AM মেসি-রোমেরোদের ছাড়াই আর্জেন্টিনার অনুশীলন, কিন্তু কেন 6:27 PM আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপে বিরল ঘটনা