• জাতীয়

    মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

      প্রতিনিধি 12 March 2026 , 1:20:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।

    বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

    বিজ্ঞাপন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আহমেদ আযম খান পান ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সালাউদ্দিন আলমগীর হরিণ প্রতীক নিয়ে পান ৭৬ হাজার ৪৪৮ ভোট। ৩৬ হাজার ৭৬৬ ভোটে জিতে এমপি হন বিএনপির এ নেতা।

    ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করান। স্পিকার ও ডেপুটি স্পিকার ও হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ব্যারিস্টার কায়সার কামাল আর মন্ত্রী থাকতে পারবেন না।

    এদিনই টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি এডভোকেট আহমেদ আযম খানকে মন্ত্রিসভায় নেওয়া হয়। তবে এখনো তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:30 AM জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে ‘ডিবি’ পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ 11:20 AM পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 10:07 AM ২৬ বিশ্বকাপের প্রথম ড্র; কানাডা-বসনিয়া ম্যাচ 10:03 AM ৪-১ গোলে বিশ্বকাপে শুভযাত্রা যুক্তরাষ্ট্রের 9:56 AM কক্সবাজারে আজ সারাদিন প্রধানমন্ত্রীর কর্মসূচি 6:31 PM ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই: গভর্নর 6:23 PM বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? 6:08 PM প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘গ্রামের নাম সুন্দরপুর’ 6:01 PM নতুন তিন সিনেমায় নিশো 5:18 PM আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন