• রাজনীতি

    এই প্রথম বাবা, মেয়ে ও শ্বশুরকে এমপি হিসেবে পাচ্ছে সংসদ

      প্রতিনিধি 20 April 2026 , 2:24:30 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসেছে বিএনপি। সেই হিসাবে এবার বিএনপি জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

    বিজ্ঞাপন

    রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় স্থায়ী কমিটি তথা মনোনয়ন বোর্ডে সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে। এরপর একে একে তাদের নাম ঘোষণা করেন তিনি। ঘোষিত নামের তালিকায় রয়েছেন নিপুণ রায় চৌধুরী। নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করলে চলতি ত্রয়োদশ সংসদে বাবা, মেয়ে ও শ্বশুরকে এমপি হিসেবে পাওয়া যাবে।

    তারা হলেন- নিতাই রায় চৌধুরী, গয়েশ্বর রায় চৌধুরী ও নিপুণ রায় চৌধুরী। এর মধ্যে নিতাই রায় চৌধুরী নিপুণ রায়ের শ্বশুর, যিনি এমপি নির্বাচিত হয়ে পরবর্তীতে সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। অপরদিকে গয়েশ্বর রায় চৌধুরী হলেন নিপুণ রায়ের বাবা। তিনিও এমপি নির্বাচিত হয়েছেন। এখন নিপুণ রায় চৌধুরীর মনোনয়ন বৈধ হলে তিনিও সংসদে যাবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের