• রাজনীতি

    বগুড়া-৬: তারেক রহমানের প্রচারণায় ব্যবহৃত হচ্ছে ‘বনকাগজ’

      প্রতিনিধি 28 January 2026 , 11:33:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া–৬ (বগুড়া সদর) আসনে নির্বাচনী প্রচারণায় লেগেছে তারুণ্যের ছোঁয়া আর আধুনিক ভাবনার প্রতিফলন। ‘ধানের শীষ‘ প্রার্থী তারেক রহমানের ভোট প্রচারণায় ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব নির্বাচনী লিফলেট, যার নাম ‘সীড পেপার‘ বা ‘বনকাগজ‘।

    এই লিফলেট শুধু ভোটারদের কাছে বার্তা পৌঁছানোর মাধ্যম নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে পরিবেশ রক্ষার এক অভিনব ভাবনা।

    ‘বনকাগজ‘ দিয়ে তৈরি এই লিফলেট ব্যবহারের পর মাটিতে পড়ুক বা ফেলে দেওয়া হোক না কেন, তা আবর্জনা হয়ে থাকে না-বরং সেখান থেকেই জন্ম নিতে পারে সবজি গাছ। লিফলেট ভেতরে রয়েছে নিম, অর্জুন, টমেটো, মরিচ কিংবা বিভিন্ন শাকসবজির বীজ।

    ফলে একদিকে যেমন নির্বাচনী প্রচারণা হচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি সবুজায়নের পথও তৈরি হচ্ছে।

    বিজ্ঞাপন

    রাজনৈতিক প্রচারণায় কাগজের অপচয় ও পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ। সেই বাস্তবতায় ‘সীড পেপার‘ বা ‘বনকাগজ‘ মতো বিকল্প ব্যবহারের উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে মনে করছেন সচেতন মহল। এটি শুধু অভিনব নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি টেকসই ও দায়িত্বশীল দৃষ্টান্ত।

    কেন ‘বনকাগজ‘ অনন্য- সাধারণত নির্বাচনের পর হাজার হাজার ছিঁড়ে যাওয়া লিফলেট ড্রেন ও রাস্তাঘাট সয়লাব করে ফেলে, যা পরিবেশের জন্য চরম ক্ষতিকর। কিন্তু এই ‘সীড পেপার‘ বা ‘বনকাগজ‘ সম্পূর্ণ ভিন্ন। ১০০% বায়োডিগ্রেডেবল। মাটির সঙ্গে মিশে যায় মুহূর্তেই, দূষণ ছড়ায় না।

    সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, অনেকেই এই উদ্যোগের প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, রাজনীতি যদি সত্যিই মানুষের কল্যাণ আর প্রকৃতির যত্নের জন্য হয়, তাহলে এমন চিন্তাধারাই হওয়া উচিত ভবিষ্যতের পথনির্দেশক।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:14 PM ৪০ বছরের খরা কাটিয়ে নকআউটে মেক্সিকোর জয় 12:01 PM মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের 11:37 AM নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল! 11:19 AM জোড়া গোলে মেসির পাশে এমবাপ্পে, শেষ ষোলোতে ফ্রান্স 5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে?