...
  • রাজনীতি

    আল্লাহ কোথাও বলেননি, মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে

      প্রতিনিধি 1 February 2026 , 2:14:43 প্রিন্ট সংস্করণ

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগৃহিত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মা-বোনেরা সবাই সরল। কোরআন শিক্ষার নাম করে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ কোথাও বলেননি, মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে। একটি দল এসব নিয়ে মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে।

    রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী গণসংযোগের সময় এ কথা বলেন।

    বিজ্ঞাপন

    মহাসচিব বলেন, কিছু লোক থাকবে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে গেছে। এবার ভোট আমরা দেবই।

    মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দেওয়া হবে। এছাড়া মায়েদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।

    শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সব ধর্মের মানুষ শান্তিতে থাকবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:23 PM সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ 5:13 PM লাইফ সাপোর্টে কারিনা কায়সার 4:40 PM খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন আমিনুল হকসহ ১৫ জন 4:19 PM এক বিশ্বকাপ, ৩ উদ্বোধনী অনুষ্ঠান 3:28 PM গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর 3:13 PM ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের 6:47 PM বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ ক্রিকেটারকে সাজা 6:37 PM রোনালদো নাজারিও থেকে নেইমার- ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি? 5:10 PM বাংলাদেশ ফুটবলের উন্নয়নে নতুন আশার বার্তা 4:14 PM বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.