• আন্তর্জাতিক

    ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া

      প্রতিনিধি 3 March 2026 , 7:05:55 প্রিন্ট সংস্করণ

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: অনলাইন।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়া। মস্কো জানায়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি।

    বিজ্ঞাপন

    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রাখলেও মস্কো এখন পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ দেখেনি। তিনি বলেন, আমরা এখনও এমন কোনো প্রমাণ দেখছি না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, যা ছিল এই যুদ্ধের প্রধান, এমনকি একমাত্র অজুহাত।

    তিনি আরও বলেন, ইরানের ওপর এই হামলার প্রভাব পুরো অঞ্চলজুড়ে অনুভূত হচ্ছে এবং আরব দেশগুলো এর অর্থনৈতিক ক্ষতি ও দুর্ভোগ পোহাচ্ছে। এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, এই যুদ্ধ প্রয়োজন ছিল ইরানের পরমাণু অস্ত্র বানানো ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি থামানোর জন্য।

    যদিও ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছার কথা অস্বীকার করে আসছে। একই সঙ্গে মার্কিন-ইসরাইলি হামলাকে উসকানি ছাড়াই আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে তেহরান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি