• রাজনীতি

    সন্ধায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

      প্রতিনিধি 9 February 2026 , 11:25:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ (সোমবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    তাদের এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে।

    এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে।

    বিজ্ঞাপন

    এখন পর্যন্ত জানা যাচ্ছে বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। অন্যদিকে জামায়াত জানিয়েছে রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ডা. শফিকুর রহমান।

    গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে রাজনৈতিক দলের দলীয় বক্তব্য ৮ ও ৯ ফেব্রুয়ারি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। গতকাল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:40 PM বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন 3:34 PM প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান 3:18 PM ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 3:10 PM কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে 2:32 PM বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ‘বিপাকে’ বাংলাদেশ 1:12 PM অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখা হবে: প্রধানমন্ত্রী 12:38 PM রিয়ালকে হারিয়ে ২৯তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 12:28 PM দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ফেরাতে চান নীলা 12:17 PM ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ 11:31 AM পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস