• রাজনীতি

    ৩২টি আসনে ব্যালট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের

      প্রতিনিধি 15 February 2026 , 6:03:44 প্রিন্ট সংস্করণ

    ১১ দলীয় জোটের সদস্যরা নির্বাচন কমিশনারদের সাথে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভোটের ফলাফল ঘোষণায় ম্যানুপুলেশন হয়েছে দাবি করে ৩২টি আসনের ব্যালট পুণঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট নেতৃবৃন্দ। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ১১ দলীয় জোটের সদস্যরা নির্বাচন কমিশনারদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    এ সময় নির্বাচনের ঘোষিত ফলাফলে জণআকাঙ্খার প্রতিফলন না ঘটলেও জোটের বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদে যাবেন বলেও জানান তারা। সে সঙ্গে জানান, তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করায় এ বিষয়ে শিগগিরই আইনি প্রক্রিয়ায় যাবেন। প্রায় পৌণে ২ ঘন্টার বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ জানান, ইলেকশন ম্যানুপুলেশন হয়েছে। কিছু কেন্দ্রে কর্মকর্তারা বালটে সিল মেরেছে। দলীয় কর্মীরাও মেরেছে। তার অভিযোগ, অস্ত্র উদ্ধার হয়নি। এগুলো নির্বাচনে প্রভাব রেখেছে।

    ‎এ সময় তিনি অভিযোগ করে বলেন, কারচুপি করে ৩২ আসনে স্বল্প ভোটের ব্যবধানে জামায়াত জোটকে হারিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ ছাড়াও ভোটের পর ৫৪টি জেলায় সহিংস ঘটনা ঘটেছে। ১১ দলীয় জোটের নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা নির্যাতন করা হচ্ছে।

    ‎তিনি বলেন, ৩২টি আসনে পুনর্মূল্যায়নের দাবি আছে। গ্যাজেট প্রকাশ হলেও আইনের ৩ ধাপ আছে, ইসি, ট্রাইব্যুনাল, এরপর হাইকোর্টে রিট। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করব।

    ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে তিনি বলেন, সংস্কার প্রশ্নে বলি, নির্বাচন কমিশন চেষ্টা করেছে, এটা আমরা শুনেছি ও বিশ্বাস করতে চাই। তবে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণা যদি স্বচ্ছ না হয়, সেখানে দায় এড়ানো যায় না। এ সময় ভোটে ইঞ্জিনিয়ারিং হলে তার দায় নির্বাচন কমিশনকেও নিতে হবে।

    ‎প্রতিনিধি দলে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া 4:17 PM আর্জেন্টিনা-হন্ডুরাস ম্যাচ যেভাবে দেখা যাবে 3:42 PM ‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, হেনস্তার অভিযোগ আনলেন নায়িকা 3:32 PM জন্ম এক দেশে, খেলছেন অন্য দেশের হয়ে 3:27 PM আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম 2:01 PM ফুটবল ইতিহাসে অনেক আগেই আমার জায়গা পাকা হয়ে গেছে: নেইমার 1:41 PM মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 12:46 PM দুই ম্যাচ জিতলেই মেসির বিশ্ব রেকর্ড, সেরা দশে নেই রোনালদো