• জাতীয়

    শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

      প্রতিনিধি 12 April 2026 , 4:56:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের (সদর) উপ-নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

    রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এবিএম আশরাফ উদ্দিন ও মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপু শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন বগুড়া-৬ আসনের (সদর) রেজাউল করিম (বাদশা) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাহমুদুল হক (রুবেল)। তাঁরা দুজনই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য।

    শপথের পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।

    বিজ্ঞাপন

    এর আগে গত বৃহস্পতিবার বগুড়া-৬ আসন উপনির্বাচন হয়। একই দিন শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন হয়।

    বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিমে কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান (সোহেল)।

    অন্যদিকে, শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকের কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান।

    গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এ কারণে এই আসনটিতে উপনির্বাচন হয়।

    অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

    সব মিলিয়ে এই পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন। বাকি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা শেষ হলেও আদালতের নির্দেশনা থাকায় তা ঘোষণা করা হয়নি। প্রার্থিতা নিয়ে মামলার নিষ্পত্তি শেষে সেই ফল ঘোষণা করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির