• জাতীয়

    যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন

      প্রতিনিধি 12 April 2026 , 4:17:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

    রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    মাহদী আমিন বলেন, মালয়েশিয়ার সঙ্গে বৈঠকে দুই দেশই শ্রমবাজার দ্রুত চালু করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি করেছে। খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য বাজারটি উন্মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি জানান, সরকার সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ, ন্যায্য ও স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানির ওপর জোর দিচ্ছে। শ্রমিকদের হয়রানি ও অতিরিক্ত খরচ কমাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    বিজ্ঞাপন

    সম্প্রতি মালয়েশিয়ার পুত্রজায়ায় দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদা অনুযায়ী দ্রুত শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে।

    এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রযুক্তিনির্ভর (এআইভিত্তিক) ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া, যাতে নিয়োগ ব্যয় কমে এবং শ্রমিকদের ওপর আর্থিক চাপ না পড়ে।

    বৈঠকে আরও বলা হয়, নিরাপদ, নিয়মতান্ত্রিক ও ন্যায়সঙ্গত অভিবাসন নিশ্চিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি আটকে পড়া শ্রমিকদের দ্রুত পাঠানো এবং দক্ষতা উন্নয়নেও সহযোগিতা বাড়ানো হবে।

    উল্লেখ্য, অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে প্রায় দুই বছর ধরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো কার্যত বন্ধ ছিল। এখন নতুন উদ্যোগে সেই অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক 4:01 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি 2:58 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড: শুধু ফুটবল নয়, ইতিহাসের এক অসমাপ্ত লড়াই 2:07 PM ১০ বছর সাদিও মানেদের চিকিৎসা করছিলেন এক ‘ভুয়া’ ডাক্তার 1:20 PM ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী 12:56 PM উৎসবের আমেজে দেশে মিশরীয় খেলোয়াড়দের বরণ 12:07 PM ফ্রান্স নাকি স্পেন খেলবে বিশ্বকাপের ফাইনাল 11:18 AM ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার